× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজার নিন্দা

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:১১ পিএম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজার নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (মুজা)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে কয়েকজন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) মুজার দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া বা হামলার ঘটনা উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করতে হবে। রাজনৈতিক পরিচয় যেন কোনোভাবেই হামলায় জড়িতদের দায়মুক্তির কারণ না হয়, তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মুজা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন রাজনৈতিক সংগঠনের হামলা, ভয়ভীতি বা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে হামলায় আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা