× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএপিতে রিসার্চ এক্সপো ২.০, গবেষণা-উদ্ভাবনে শিক্ষার্থীদের মিলনমেলা

ইউএপি প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:০৮ পিএম

ইউএপিতে রিসার্চ এক্সপো ২.০, গবেষণা-উদ্ভাবনে শিক্ষার্থীদের মিলনমেলা

গবেষণা, প্রযুক্তি ও ডেটাভিত্তিক সমস্যা সমাধানে তরুণদের উৎসাহিত করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ইউনিটের (আরপিইউ) উদ্যোগে ‘রিসার্চ এক্সপো ২.০: ইন্টার ইউনিভার্সিটি রিসার্চ প্রপোজাল অ্যান্ড ডেটাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) ইউএপি প্লাজা ও অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের গবেষণা প্রস্তাবনা, নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প ও সমস্যা সমাধানের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত এক মিলনমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ। বিশেষ অতিথি ছিলেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. ফিরোজ মৃধা, ওভারসিজ এআই গ্রুপের ম্যানেজার ড. মো. রাশেদুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান ‘হারউইল’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফারহানা হাসান।

রিসার্চ প্রপোজাল প্রতিযোগিতায় ১৩টি বিশ্ববিদ্যালয়ের ৮৬টি দলের মধ্য থেকে বাছাই শেষে ১১টি বিশ্ববিদ্যালয়ের ২৫টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। প্রতিযোগিতায় স্বাগতিক ইউএপির দল ‘UAP_Threshold’ চ্যাম্পিয়ন হয়। বুয়েটের ‘ELITE_CLASS’ প্রথম রানার-আপ এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘FerriNova’ দ্বিতীয় রানার-আপ হয়।

‘হারউইল’-এর সহযোগিতায় আয়োজিত ‘ডেটাথন’ প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ক্যাগল প্ল্যাটফর্মে ১১টি বিশ্ববিদ্যালয়ের ৫৯টি দল অংশ নেয়। পরে আন্তর্জাতিক মূল্যায়নের মাধ্যমে পাঁচটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। এতে বুয়েটের ‘Fatwiz’ চ্যাম্পিয়ন, আইইউটির ‘IUT-BAKENEKOS’ প্রথম রানার-আপ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘SHOBDOJAL’ দ্বিতীয় রানার-আপ হয়।

এ ছাড়া শুধু ইউএপির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘রিসার্চ-থিমড ট্রেজার হান্ট’ প্রতিযোগিতায় কামরুল হাসান প্রথম, রায়হান আহমেদ দ্বিতীয় এবং মারজান আহমেদ সিয়াম তৃতীয় স্থান অর্জন করেন।

সমাপনী বক্তব্যে বক্তারা তরুণদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা