× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

বিএম কলেজ প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:০৮ পিএম

বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষকতার মর্যাদা, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (৫ অক্টোবর) কলেজে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক মো. মফিজুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক জি এম শহীদুল ইসলাম, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক নিরঞ্জন সুতার, দর্শন বিভাগের প্রধান ড. মো. মাসুদ আলম এবং হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক পার্থ হালদার। এ ছাড়া ইতিহাস, অর্থনীতি ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ‘শিক্ষকতা পরম মহৎ পেশা। একে কেবল আয়ের উৎস বা অনৈতিক সুবিধা নেওয়ার মাধ্যম বানানো অনুচিত। অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার অবস্থান কঠোর। শিক্ষকদের সবসময় দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব হতে হবে।’

তিনি বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অধ্যাপক মো. মফিজুর রহমান বলেন, ‘শিক্ষার পরিবেশ ও শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এ ধরনের সুশৃঙ্খল আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। তবে সম্মান জোর করে আদায় করা যায় না; নিজস্ব আদর্শ, নিষ্ঠা ও ব্যক্তিত্বের মাধ্যমেই একজন শিক্ষক তার মর্যাদা ধরে রাখতে পারেন।’

আলোচনায় বক্তারা পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা