মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৫৩ পিএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রোগ্রামগুলো হলো—বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল এবং বিএসসি (অনার্স) ইন ফিশারিজ।
তবে ভর্তি আবেদনের সময়সীমা ও ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হবে। ভর্তি-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bmu.edu.bd অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।