তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:০৯ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ২২:১১ পিএম
তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (৪ অক্টোবর) কলেজে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে তেজগাঁও কলেজকে সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ কলেজের অধ্যক্ষের কাছে সরকারিকরণের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরে স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, তেজগাঁও কলেজ সরকারিকরণ করা হলে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগ আরও বাড়বে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন, উপাধ্যক্ষ অধ্যাপক নুর নবী আল মাহমুদ, তেজগাঁও কলেজ সরকারিকরণ আন্দোলনের পক্ষে জান্নাতুন নেছা বুশরা, হারুন অর রশিদ, নাজমুল হাসান পাপন, রাকিবুল ইসলাম রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীরা জানান, তেজগাঁও কলেজ সরকারিকরণ সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক ও দীর্ঘদিনের দাবি। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে এ দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম চালিয়ে যাব। তারা আরও জানান, দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানসহ পরবর্তী সময়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।