× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুয়েটে জমজমাট কনস্ট্রাক্ট কার্নিভাল, দক্ষতা দেখালেন শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:২৭ পিএম

রুয়েটের বিইসিএম বিভাগের উদ্যোগে কার্নিভালটির আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রুয়েটের বিইসিএম বিভাগের উদ্যোগে কার্নিভালটির আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রকৌশল জ্ঞান, সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক দক্ষতার সমন্বয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘কনস্ট্রাক্ট কার্নিভাল’। 

বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে শনিবার আয়োজিত এ কার্নিভাল ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ক্যাম্পাসে।

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে বিইসিএম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টরা অংশ নেন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, প্রদর্শনী ও অন্যান্য আয়োজন শুরু হয়।

এবারের কনস্ট্রাক্ট কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনার বাস্তবভিত্তিক বিষয় নিয়ে আয়োজিত পাঁচটি প্রতিযোগিতা।

এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান, সৃজনশীল চিন্তাশক্তি, সমস্যা সমাধানের সক্ষমতা, ব্যবস্থাপনা দক্ষতা এবং বাস্তব প্রকৌশল জ্ঞান প্রয়োগের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি তা বিকাশের সুযোগ তৈরি হয়।

আয়োজকেরা জানান, একজন প্রকৌশল শিক্ষার্থীর জন্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বাস্তব পরিস্থিতিতে অর্জিত জ্ঞান কার্যকরভাবে প্রয়োগের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্যেই কার্নিভালের প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় বলেও দাবি তাদের।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য তাদের আরও প্রস্তুত করে তুলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা