× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু প্রতিরোধে ইবিতে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৭:০৯ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ইবিতে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। 

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলা হয়। এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগ শুধু একদিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। একাডেমিক উন্নয়নের পাশাপাশি ক্যাম্পাসকে সুন্দর, পরিচ্ছন্ন ও গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এক মাসের মধ্যে ক্যাম্পাসের পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা