× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্লাড ক্যান্সারে আক্রান্ত চবি শিক্ষার্থীর মৃত্যু

চবি প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৬:৫১ পিএম

মহুয়া তাসনিম।

মহুয়া তাসনিম।

দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম মারা গেছেন।

শনিবার (৩ অক্টোবর) রাতে মহুয়ার মৃত্যুর বিষয়টি সহপাঠীদের জানান তার বোন। 

জানা গেছে, মহুয়া তাসনিমের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। তবে তিনি ঢাকার সাভারে থাকতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টায় রাজবাড়ীর বালিয়াকান্দির পাইককান্দিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মহুয়ার ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক জানান, গত ১৪ আগস্ট মহুয়া তাকে একটি ভয়েস মেসেজে জরুরি ভিত্তিতে O+ রক্তের প্রয়োজনের কথা জানিয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, মহুয়ার প্লাটিলেটের মাত্রা অনেক কমে যাওয়ায় প্লাটিলেট দেওয়ার প্রয়োজন হয়েছিল। ওই সময় কয়েকজনের রক্ত নেওয়া হলেও কারও সঙ্গে মিল পাওয়া যায়নি। পরে একজনের সঙ্গে রক্তের মিল পাওয়া গেলে সেদিন রাতেই মহুয়াকে প্লাটিলেট দেওয়া হয়।

তিনি আরও জানান, ‘মহুয়া অসম্ভব ভালো মেয়ে ছিল। লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য তার ভারতে যাওয়ার কথা ছিল।’

মহুয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা