× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাণিকল্যাণে সিভাসুর সঙ্গে যৌথভাবে কাজ করবে চসিক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:৫৬ পিএম

প্রাণিকল্যাণে সিভাসুর সঙ্গে যৌথভাবে কাজ করবে চসিক

প্রাণীর কল্যাণ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রাণিকল্যাণে সিভাসু কর্তৃপক্ষের যেকোনো উদ্যোগে সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) সিভাসুতে ‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে চসিকের প্রাণিবান্ধব বিভিন্ন উদ্যোগেও সিভাসুর সহযোগিতা কামনা করেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার একসঙ্গে কাজ করলে প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

‘See the World Through Their Eyes (তাদের চোখে বিশ্বকে দেখুন)’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। পরে পোস্টার গ্যালারি উদ্বোধন ও বিভাগের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ‘প্রাণিকল্যাণ: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। এ ছাড়া ‘এনিম্যাল ওয়েলফেয়ার ক্লাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং প্রাণিকল্যাণ বুলেটিন ও এমএস থিসিস অ্যাবস্ট্রাক্টের মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত বক্তৃতা, হাতে তৈরি পোস্টার প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমির হোসেন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন এবং পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা