× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৭:৪৭ পিএম

উচ্চশিক্ষার পাশাপাশি নেতৃত্ব, দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের সুযোগ দিতে রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি চালু করেছে ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম। এ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উচ্চশিক্ষার পাশাপাশি নেতৃত্ব, দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের সুযোগ দিতে রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি চালু করেছে ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম। এ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উচ্চশিক্ষার পাশাপাশি নেতৃত্ব, দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের সুযোগ দিতে রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি চালু করেছে ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম। এ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান, বাস্তবমুখী দক্ষতা এবং কর্মজীবনের প্রয়োজনীয় প্রস্তুতি দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে বিশ্ববিদ্যালয়টিতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিবিএ, এলএলবি, ইংরেজি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। গ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এলএলএম, এমএ ইন ইএলটি এবং ইকোনমিকসে মাস্টার্সসহ বিভিন্ন প্রোগ্রাম।

আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক করেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, এক্সচেঞ্জ প্রোগ্রাম, যৌথ গবেষণা ও আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব, কম্পিউটার ও ডেটা অ্যানালিটিকস ল্যাব, স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন ল্যাব, এন্ট্রাপ্রেনারশিপ হাব এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, গবেষণা, কনফারেন্স এবং জার্নালে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, জব ফেয়ার ও করপোরেট নেটওয়ার্কিং কার্যক্রম। শিল্পখাতের চাহিদা বিবেচনায় আধুনিক ও সময়োপযোগী কারিকুলামের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকতা, গবেষণা, প্রকৌশল, ব্যাংকিং, প্রযুক্তি ও করপোরেট খাতে কাজ করছেন।

মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করতে ফলাফলভিত্তিক সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ওয়েভারের সুবিধা রয়েছে। এ ছাড়া আদিবাসী শিক্ষার্থী, গ্রুপ অ্যাডমিশন এবং একই পরিবারের ভাই-বোন বা স্বামী-স্ত্রীর জন্য বিশেষ ওয়েভারের সুযোগ রয়েছে। নির্ধারিত শর্তে ক্যাশব্যাক সুবিধাও দেওয়া হচ্ছে।

দূরের শিক্ষার্থীদের জন্য নারী হোস্টেল ও পরিবহনসেবা রয়েছে। যাত্রাবাড়ী, খিলগাঁও, রামপুরা, গাজীপুর, টঙ্গী, উত্তরা, আজিমপুর, ধানমন্ডি ও মিরপুরসহ রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনসেবা চালু রয়েছে।

ফল ২০২৬ সেমিস্টারের অ্যাডমিশন ফেস্ট উপলক্ষে ভর্তি ফির ওপর ৭৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভারসহ মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইট অথবা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসে যোগাযোগ করা যাবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা