ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৭:১৬ পিএম
অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানকে তৃতীয় মেয়াদেও প্রক্টরের দায়িত্বে রাখা হয়েছে। তার বর্তমান মেয়াদ শেষ হলেও নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে প্রক্টরের দায়িত্ব পালন করে যেতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের প্রক্টর হিসেবে নিয়োগের মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। তবে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করতে উপাচার্য নির্দেশ দিয়েছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য, এর আগে অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান দুই মেয়াদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। নতুন নির্দেশনার মাধ্যমে তিনি তৃতীয় মেয়াদেও এ দায়িত্বে বহাল থাকছেন।