× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫৬ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৮:৫৫ পিএম

৫৬ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ

চট্টগ্রামে শুরু হয়েছে দেশের অন্যতম বড় বিতর্ক প্রতিযোগিতা ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। 

শুক্রবার (২ অক্টোবর) নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরের ৩২টি স্কুল এবং দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ডিবেটিং ক্লাবসহ মোট ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ৯ অক্টোবর সমাপনী ও চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতাটি। এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল ও ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব ও গীতিকার আসিফ ইকবাল, রবির সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাহফুজ সোবহান রনি।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাশসাফুল হক শেহজাদ, আহ্বায়ক সাইফুদ্দীন মুন্না, টুর্নামেন্ট ডিরেক্টর সাবের শাহ এবং দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি সাইফ চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়; এটি যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম।

১৬ বছর ধরে সহ-আয়োজক হিসেবে পাশে থাকার কথা উল্লেখ করে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম বলেন, ‘রবি মনে করে, মানুষের মধ্যে যে কল্পনাশক্তি রয়েছে, তার সঠিক পরিচর্যা করা গেলে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে।’

তরুণদের সুসংগঠিত যুক্তিচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি ভিন্নমতকে সম্মান করার আহ্বান জানান গীতিকার আসিফ ইকবাল।

অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল আন্তঃস্কুল বিতর্কের ৩১ বছর এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কের ২০ বছরের ধারাবাহিক আয়োজনের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দীর্ঘ ১৬ বছর ধরে এ আয়োজনে রবির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক বলেন, দেশসেরা বিতার্কিকদের এ মেলবন্ধন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সংগঠক শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, টুর্নামেন্ট কমিটির ডেপুটি ডিরেক্টর সাদমান সাকিব জিসান ও সুমাইয়া ইসলাম, সমন্বয়কারী মুন্না মজুমদার, স্কুল প্রতিযোগিতা কমিটির সমন্বয়কারী ইয়াসিন সাকিব ও সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক ও যুগ্ম প্রধান মেহেরাজ বিন আলম এবং হসপিটালিটি কমিটির যুগ্ম প্রধান আরাফাত কবির।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা