× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবির শিক্ষার্থীর উদ্ভাবন ‘গাছের ডাক্তার’

খুবি প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৭:০১ পিএম

খুবির শিক্ষার্থীর উদ্ভাবন ‘গাছের ডাক্তার’

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী আদনান শাহ আবির তৈরি করেছেন ‘গাছের ডাক্তার’ নামে এআই-সমন্বিত ডিজিটাল কৃষি হেল্পডেস্ক। কৃষক, ছাদবাগানপ্রেমী ও গাছপ্রেমীদের জন্য কৃষিসংক্রান্ত বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে দেওয়ার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।

অ্যাপটিতে গাছের ছবি তুলে রোগ ও পোকামাকড় শনাক্তকরণ, নিজের ভাষায় লাইভ ভয়েসে এআইয়ের সঙ্গে কথা বলে পরামর্শ গ্রহণ, অবস্থানভিত্তিক আবহাওয়া তথ্য ও কৃষি পরামর্শ, স্যাটেলাইটের মাধ্যমে ফসল পর্যবেক্ষণ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) নির্দেশনা, স্থানীয়ভাবে উপযোগী ওষুধ ও ডোজের পরামর্শ, ফসলভিত্তিক চাষাবাদ নির্দেশিকা, সার ও বীজের পরিমাণ নির্ণয়, ফসল পরিকল্পনা ও ফসল আবর্তন, ৬৪ জেলার বাজারদর, কৃষি জ্ঞানভান্ডার, কৃষিবিদদের সহায়তা এবং কৃষকদের জন্য কমিউনিটি ফোরামসহ ১২টিরও বেশি সেবা যুক্ত করা হয়েছে।

প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো, কোনো রোগ বা সমস্যা শনাক্ত হওয়ার পর শুধু সমস্যার নাম জানানো নয়; বরং প্রতিরোধমূলক ব্যবস্থা, জৈব ও পরিবেশবান্ধব নিয়ন্ত্রণ পদ্ধতি এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয়ভাবে উপযোগী ডোজসহ ধাপে ধাপে করণীয় নির্দেশনা প্রদান করে। একই সঙ্গে আবহাওয়া ও স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা দেওয়ারও চেষ্টা করা হয়।

‘গাছের ডাক্তার’-এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং অন্যান্য নির্ভরযোগ্য উৎসের তথ্যের ভিত্তিতে স্থানীয় কৃষি ডাটাবেজ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বাংলাদেশ উপযোগী ও বাস্তবসম্মত কৃষি পরামর্শ পান।

ডেভেলপার আদনান শাহ আবির বলেন, বর্তমানে কৃষি বিষয়ক কয়েকটি অ্যাপ থাকলেও ‘গাছের ডাক্তার’ কিছুটা ব্যতিক্রম। অধিকাংশ প্ল্যাটফর্ম একটি বা দুটি নির্দিষ্ট সেবার ওপর কেন্দ্রিত হলেও আমরা কৃষকের প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গায় আনার চেষ্টা করেছি। এআই, লাইভ ভয়েস, স্যাটেলাইট ডাটা এবং স্থানীয় কৃষি জ্ঞানকে একত্রিত করে একটি ডিজিটাল কৃষি সহকারী তৈরি করাই আমাদের লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা