× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে যৌথভাবে শীর্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১২:৫৯ পিএম

যৌথভাবে আবারও  শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যৌথভাবে আবারও শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

একই অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক তালিকায় চারটি বিশ্ববিদ্যালয়ই ৮০১–১০০০ ব্যান্ডে রয়েছে।

এ বছর ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে টাইমস হায়ার এডুকেশন। এতে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

র‌্যাঙ্কিংয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অবস্থান প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক মান, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা ও স্নাতকদের ফলাফল উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতিফলন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ অর্জন প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এই অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা