× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচ্ছন্ন ক্যাম্পাসের বার্তা নিয়ে কালীগঞ্জ কলেজে রোভারদের অভিযান

কালীগঞ্জ কলেজ প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২২:১৮ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ২২:২১ পিএম

পরিচ্ছন্ন ক্যাম্পাসের বার্তা নিয়ে কালীগঞ্জ কলেজে রোভারদের অভিযান

পরিচ্ছন্ন ও সুন্দর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন রোভার স্কাউট সদস্যরা। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে হাতে ঝাড়ু, বস্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রোভার স্কাউট সদস্যরা বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা দেন তারা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুর রহমানের উদ্যোগে রোভার শিক্ষক নেতা প্রভাষক মো. রুহুল আমিন ও প্রভাষক রেশমা সুলতানার ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে কলেজের শিক্ষক পর্ষদের সেক্রেটারি শেখ আব্দুল কাদেরসহ শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তাদের সহযোগিতায় রোভার স্কাউট সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

রোভার স্কাউট সদস্যরা বলেন, নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। নিয়মিত এমন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ আরও বাড়বে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, সুন্দর শিক্ষাঙ্গনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতন মানুষের অংশগ্রহণ জরুরি। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা