× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিপ্রবির পিডি আব্দুল গফুরকে অব্যাহতি, নতুন দায়িত্বে উপ-উপাচার্য

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:৫৪ পিএম

রাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

রাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

শিক্ষার্থীদের আন্দোলনের পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আব্দুল গফুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্বে) তানজিনা শাহরীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (১ম সংশোধিত)’ শীর্ষক বিনিয়োগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জারি করা আগের অফিস আদেশটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই আদেশের আওতায় প্রকল্পটির ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা আব্দুল গফুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট দুই দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। টানা ২৪ ঘণ্টা অনশনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির যুগ্ম সচিবের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে প্রকল্প পরিচালকের দায়িত্বে পরিবর্তনের বিষয়টিও ছিল। আন্দোলনের পরই শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিল।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আব্দুল গফুরকে তার মূল পদ পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং প্রকল্প পরিচালক পদ থেকে সাময়িক বরখাস্ত করেছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা