× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নিপ্পন এআই ডোজো ২০২৬’-এ চ্যাম্পিয়ন ইউএপি

ইউএপি প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৭:৪৯ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৭:৫০ পিএম

‘নিপ্পন এআই ডোজো ২০২৬’-এ চ্যাম্পিয়ন ইউএপি

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত ‘নিপ্পন এআই ডোজো ২০২৬’-এর ফাইনাল প্রেজেন্টেশন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (METI) সহযোগিতায় এবং জাপানি প্রতিষ্ঠান চোওয়া গিকেন করপোরেশন ও এআই সামুরাই জাপানের উদ্যোগে আন্তর্জাতিক এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। ইউএপির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিয়া ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের প্রকৃত প্রয়োজন বিবেচনায় নিয়ে তরুণদের আন্তর্জাতিক মানের এআই প্ল্যাটফর্ম ও প্রোগ্রাম তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে।

বিশেষ অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এপিইউবির কোষাধ্যক্ষ কাইয়ুম রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ।

সমাপনী পর্বে অংশগ্রহণকারী তিন বিশ্ববিদ্যালয়—নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর নির্বাচিত ৩০ শিক্ষার্থী তাদের এআইভিত্তিক প্রকল্পের সমাধান ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রতি বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন করে শিক্ষার্থী পাঁচজনের দুটি দলে বিভক্ত হয়ে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ তুলে ধরেন।

চূড়ান্ত মূল্যায়নে ‘গ্রুপ-১’ ক্যাটাগরিতে ইউএপির একটি দল চ্যাম্পিয়ন হয়। আর ‘গ্রুপ-২’ ক্যাটাগরিতে বিজয়ী হয় ব্র্যাক ইউনিভার্সিটির একটি দল। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ এবং বিজয়ী দলগুলোর হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে চোওয়া গিকেন করপোরেশনের সিইও তাকুয়া নাকামুরা, জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মরিকাওয়া ইউকো, জাইকার বিশেষজ্ঞ আকিহিরো শোজি এবং চোওয়া গিকেন করপোরেশনের ম্যানেজার ড. মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা