× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপের দংশনে হাসপাতালে মাভাবিপ্রবি শিক্ষার্থী

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৬:৩৭ পিএম

সাপের দংশনে হাসপাতালে মাভাবিপ্রবি শিক্ষার্থী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইউসুফ রানাকে বিষধর সাপে দংশন করেছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নাহার গার্ডেন এলাকায় নিজ গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, বিকালে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি বিষধর সাপ ইউসুফ রানার পায়ে দংশন করে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ইউসুফ রানা সাপটি চিনতে না পারলেও প্রত্যক্ষদর্শীরা সেটিকে গোখরা সাপ বলে জানিয়েছেন।

সহপাঠীরা জানান, বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। বড় বোনের সঙ্গে যোগাযোগ করে তারা রানার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোকাদ্দেছ আলী বলেন, ‘আমি একাডেমিক কাজে দিনাজপুরে থাকায় বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। প্রয়োজন অনুযায়ী আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাভাবিপ্রবি ক্যাম্পাসে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপে দংশনের ঘটনা ঘটে। পরে হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সতর্ক করে জরুরি বার্তা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা