× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ইবি প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৫ পিএম

ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডাবল ডেকার বাসে সিনিয়র-জুনিয়রদের মারামারিকে কেন্দ্র করে আইসিটি ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বাংলা বিভাগের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিউর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বুধবার ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুপুর ১২টায় প্রক্টরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা এবং বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১টায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র-উপদেষ্টার সমন্বয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে আরও একটি জরুরি সভা হয়। সভা দুটির সিদ্ধান্ত অনুযায়ী তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুর রউফ ও মোসাব্বির হোসেন। 

এদিকে ঘটনার কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত, শাস্তির ধরন নির্ধারণ ও সুপারিশ দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. এস. এম. আইনুল হক আকন্দকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উপ-রেজিস্ট্রার মো. সালাউদ্দিন মোল্লা। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ এবং সহকারী প্রক্টর প্রভাষক মো. জাকির হোসেন।

তদন্ত কমিটিকে সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত ভাইস চ্যান্সেলরের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা