× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাংকিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় আইইউবিএটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৯ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম

আইইউবিএটি বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আইইউবিএটি বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাইমস হায়ার এডুকেশন (টাইমস হায়ার এডুকেশন) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

বৈশ্বিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১-১২০০তম।

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন বুধবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং প্রকাশ করে।

এতে ১১৮টি দেশের দুই হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

র‍্যাংকিংয়ে শিক্ষাদান, গবেষণার পরিবেশ ও মান, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ একাধিক সূচক বিবেচনা করা হয়েছে।

১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. আলিমুল্লাহ মিয়ান আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস ঢাকার উত্তরায়।

ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, নার্সিংসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি।

শিক্ষার পাশাপাশি গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন এবং সমাজসম্পৃক্ত কার্যক্রমে গুরুত্ব দিয়ে আসছে আইইউবিএটি।

বৈশ্বিক র‍্যাংকিংয়ে এ অর্জন শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই সঙ্গে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে আইইউবিএটিকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা