× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ৫৮তম সভা অনুষ্ঠিত

গবি প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২২ পিএম

গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ৫৮তম সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় (গবি) বোর্ড অব ট্রাস্টিজের ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। পাশাপাশি বোর্ড অব ট্রাস্টিজের ৫৭তম সভার কার্যবিবরণী ও সিন্ডিকেটের ২২তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সভায় বোর্ড অব ট্রাস্টিজে দুজন নতুন সদস্য মনোনয়নসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. সালেহ উদ্দিন আহমেদ, ফরিদা আখতার, অধ্যাপক ড. মো. আসিফ নজরুল, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, শিরীন পারভীন হক, অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা