× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু হবে : উপাচার্য

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫২ পিএম

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু হবে : উপাচার্য

কৃষকদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, কৃষকরা দেশের প্রাণ। কৃষকরা স্বাবলম্বী ও স্বনির্ভর হলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এতদঞ্চলের কৃষকবান্ধব ও কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, কৃষকদের মাঠপর্যায়ের কৃষিকাজে মাটি, বীজ, সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা, অর্গানিক সারের ব্যবহার বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে এ ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলের কৃষকেরা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের পবিপ্রবি উদ্ভাবিত বিভিন্ন জাতের ১০টি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা