× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের প্রতিনিধি দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৬ পিএম

আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের গুয়াংজুতে পৌঁছেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের গুয়াংজুতে পৌঁছেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের গুয়াংজুতে পৌঁছেছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এ সফর। এতে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

প্রতিনিধি দলে রয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা এবং স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ. কে. এম. ইকবাল আজিমসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

সফরকালে প্রতিনিধি দল সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ গুয়াংজুর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। এসব সফরে একাডেমিক মতবিনিময়, আন্তর্জাতিক নেটওয়ার্কিং ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বৈশ্বিক উচ্চশিক্ষার বিভিন্ন চর্চা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন প্রতিনিধিরা।

এ ছাড়া তারা চীনের শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এর মাধ্যমে শ্রেণিকক্ষের বাইরেও জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে।

ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উদ্যোগে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা