× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম

গোবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম উপস্থিত ছিলেন।

পরে বেলা ১১টায় একাডেমিক ভবনের ৩০৫ নম্বর কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম মোর্শেদ মোল্লা, এসেনশিয়াল ড্রাগসের গোপালগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওহিদুল আলম ও খোকন কুমার দত্ত। সেমিনারটি সঞ্চালনা করেন ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।

সেমিনারে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা ও অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্যব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন (FIP) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফেডারেশনের কাউন্সিল সভায় তুর্কিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালনের প্রস্তাব দেয়। সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা