× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্জ্য পুনর্ব্যবহারে পবিপ্রবিসহ পাঁচ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫২ পিএম

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা হস্তান্তর করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা হস্তান্তর করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্যোগে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা সিটি করপোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ট্রেলিয়ার ইউরালা কাউন্সিল, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ, পবিপ্রবি ও বরিশাল সিটি করপোরেশনের সমন্বয়ে এ গবেষণা প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে এ প্রস্তাবনা হস্তান্তর করা হয়। অস্ট্রেলিয়ার একটি কোম্পানি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহারে বিষয়ে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে এ যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়া। প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে থাকবেন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন এবং JSPS-UGC Bilateral Joint Research Project-এর প্রজেক্ট মেম্বার ও পবিপ্রবির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

প্রস্তাবিত প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা সহযোগী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে বর্জ্য পুনর্ব্যবহার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা