× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকটে জর্জরিত হাবিপ্রবির টিএসসি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৮ পিএম

সংকটে জর্জরিত হাবিপ্রবির টিএসসি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) টিএসসি ও সংলগ্ন ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে নানা সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। প্রায় ১২ হাজার শিক্ষার্থীর জন্য পাঁচতলা বিশিষ্ট টিএসসির মাত্র একটি তলা বরাদ্দ থাকায় সেখানে তীব্র জায়গা সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি পর্যাপ্ত চেয়ার না থাকা, অপরিষ্কার ওয়াশরুম এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, টিএসসি ও ক্যাফেটেরিয়ায় সহজলভ্য বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে টিএসসিতে জায়গা ও চেয়ার সংকট, অপরিষ্কার ওয়াশরুম এবং ক্যাফেটেরিয়ার অস্বাস্থ্যকর পরিবেশে তাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান বলেন, ‘টিএসসি সম্পর্কে বলার কিছু নেই। ছাত্র-ছাত্রীরা টিএসসি থেকে চেয়ার চুরি করে নিয়ে যায়। পানির ব্যবস্থা করে দিলে পরে পানির সরঞ্জামও তুলে নিয়ে যাবে।’

টিএসসির দরজা ও এসি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘ছাত্ররা আমার সঙ্গে কমিট করছে—টিএসসির দরজা খুলে রাখতে পারবে না। এসি লাগিয়ে দিলাম, সারাদিন খোলা রাখে। এজন্য আমি ভাবছি প্রশাসনের সঙ্গে কথা বলে টিএসসির এসিগুলো খুলে ল্যাবে লাগিয়ে দেওয়ার।’

পানির সরবরাহ নিশ্চিত করতে কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পানির বিষয়ে বহু পরিকল্পনাই আছে। ছাত্ররা যদি সিভিলাইজ না হয়, তাহলে কোনো পরিকল্পনাই কাজে লাগবে না।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা