× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি

ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৪ পিএম

দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় জার্নালিজম বিভাগের সভাপতির কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় বিদায়ী সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তন্ময় সাহা জয়।

বিভাগের প্রভাষক রুকাইয়া আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম প্রমুখ।

সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, এই বিভাগের প্রতি নতুন দায়িত্বপ্রাপ্ত তন্ময়ের ভালোবাসা ও শ্রদ্ধা গভীর। আমি দায়িত্ব অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করেছি। তাই কোনো ব্যথা, যন্ত্রণা বা অপ্রাপ্তি ছাড়াই বিদায় নিচ্ছি। শিক্ষক হিসেবে পদ, অবস্থান কিংবা ব্যক্তিগত সুবিধার পেছনে না ছুটে সবসময় বিভাগকে সর্বোচ্চ সময় ও শ্রম দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করেছি। নবনিযুক্ত দায়িত্বশীলদের প্রতি আমার গভীর আস্থা রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সবসময় এই বিভাগের সঙ্গে যুক্ত থাকব।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সব খবর ও ঘটনার আগে থাকেন। এ বিভাগ থেকে সততা ও ন্যায়ের পক্ষে কাজ করা সাহসী তরুণ সাংবাদিক তৈরি হবে—এটাই বিভাগের মূল উদ্দেশ্য। তন্ময় সাহা জয়ের নেতৃত্বে বিভাগের অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে।

নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, বিদায়ী সভাপতির প্রচেষ্টায় বিভাগের শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। শিক্ষার্থী বাড়ার সঙ্গে নতুন চাহিদাও তৈরি হয়েছে। পর্যাপ্ত অর্থায়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষ করে তুলতে বিভাগীয় ল্যাবগুলোর আধুনিকায়ন ও দ্রুত সুসজ্জিত করা জরুরি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় বিভাগ এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও ল্যাবসহ অন্যান্য অবকাঠামোগত সমস্যা সমাধানে সবার সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম জানান, অধ্যাপক ড. রশীদুজ্জামান যেখানেই দায়িত্ব পালন করেছেন, দক্ষতা ও পরিপক্বতার সঙ্গে কাজ করে সাফল্য এনেছেন। জার্নালিজম বিভাগেও তার নেতৃত্বে এর ব্যতিক্রম হয়নি। তিনি বিভাগকে যে অবস্থানে রেখে গেছেন, তন্ময় সাহা জয় সেখান থেকেই বিভাগের অগ্রযাত্রা এগিয়ে নেবেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বিভাগ আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী। তন্ময় সাহা জয়ের জন্য সবার দোয়া ও শুভকামনা থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা