× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির নতুন ছাত্র-উপদেষ্টার দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৪ পিএম

ইবির নতুন ছাত্র-উপদেষ্টার দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওয়ারায়দুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ জানান, শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানে তার দুটি মূল পরিকল্পনা রয়েছে। এর একটি হলো বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে ‘ডিপার্টমেন্টভিত্তিক’ কাউন্সিল গঠন করা। এর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত ছাত্র-উপদেষ্টার কার্যালয় কিংবা প্রশাসনের কাছে পৌঁছানো সম্ভব হবে।

তিনি বলেন, আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেন। বিশেষ করে লজ্জা বা সংকোচের কারণে অনেকে কারও কাছে আর্থিক সহায়তা চাইতে পারেন না। বর্তমানে কয়েকজন শিক্ষক ব্যক্তিগতভাবে যাকাতের অর্থ দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন। এ উদ্যোগকে সমন্বিতভাবে এগিয়ে নিতে নিয়মিত যাকাত দেন—এমন ১০ থেকে ১৫ জন শিক্ষক-কর্মকর্তার সহযোগিতায় অন্তত ১০ থেকে ১৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগে একটি ‘ছাত্র ডাটাবেজ’ তৈরির পরিকল্পনা রয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের কোনো অফিশিয়াল প্ল্যাটফর্ম নয়; ব্যক্তিগত উদ্যোগে এটি করা হবে। সেখানে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং বিষয়গুলো গোপন রাখা হবে।

অধ্যাপক মামুন আল রশীদ জানান, কোনো সমস্যা নিজের মাধ্যমে সমাধান করা সম্ভব হলে তিনি তা করবেন। প্রয়োজন হলে প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন। এতে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে বারবার বিভিন্ন দপ্তরে যেতে হবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা