× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউপিতে মিডিয়াকম সামিট ২.০ ও এমসিজে কার্নিভাল

বিইউপি প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৯ পিএম

বিইউপিতে মিডিয়াকম সামিট ২.০ ও এমসিজে কার্নিভাল

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগে অনুষ্ঠিত হয়েছে ‘মিডিয়াকম সামিট ২.০ ও এমসিজে কার্নিভাল ২০২৬’। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

গণমাধ্যম ও যোগাযোগের পরিবর্তনশীল ধারা, সৃজনশীলতা এবং তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আয়োজনে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কাজ প্রদর্শন এবং গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ে তাদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।

বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও যোগাযোগ খাতের পেশাজীবীরা অংশ নেন। আয়োজনের সমন্বয় করে বিইউপি ফিল্ম ক্লাব, বিইউপি ফটোগ্রাফি সোসাইটি এবং বিইউপি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব।

দুই দিনের আয়োজনে ছিল শর্টফিল্ম, ডকুমেন্টারি, বিজ্ঞাপন নির্মাণ, স্ক্রিপ্ট রাইটিং, কসপ্লে ও সিনে কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেন।

আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা। এতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ও মডেলিং জগতের জান্নাতুল ফেরদৌস ঐশী, পডকাস্টার মামুনুর রশিদ এবং সোলো ট্রাভেলার শুরুভী ইয়াসমিন। তারা গণমাধ্যম, সৃজনশীলতা ও যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া প্রথম দিনে বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে ফটোগ্রাফি প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সৃজনশীল কাজ প্রদর্শন করা হয়।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএসএসএস) ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান তারিক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা