× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত পরীক্ষা নেওয়াসহ ৭ দফা দাবি ডিসিইউ শিক্ষার্থীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:০২ পিএম

দ্রুত পরীক্ষা নেওয়াসহ ৭ দফা দাবি ডিসিইউ শিক্ষার্থীদের

সেশনজট নিরসনে দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশ, ফি কমানো, পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন এবং একাডেমিক অবকাঠামো উন্নয়নসহ সাত দফা দাবি জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানকে স্বাগত জানিয়ে দীর্ঘদিনের সংকট নিরসনে তার নেতৃত্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, প্রশাসনিক জটিলতা, পরীক্ষা ও ফল প্রকাশে দীর্ঘসূত্রতাসহ নানা সীমাবদ্ধতার কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানে নতুন প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—২০২১-২২ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ; সেশন ফি ও পরীক্ষার ফরম পূরণের ফি যৌক্তিক পর্যায়ে কমানো; দ্রুত অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠন করে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করা এবং সময়োপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন। এ ছাড়া প্রতিটি ক্যাম্পাসে মানসম্মত পাঠদানের পরিবেশ, সমৃদ্ধ গ্রন্থাগার ও গবেষণার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী প্রশাসনিক ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণ, প্রতিটি ক্যাম্পাসে প্রয়োজন অনুযায়ী নতুন আবাসিক হল নির্মাণ এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় প্রতিটি ক্যাম্পাসে পর্যাপ্তসংখ্যক বিশ্ববিদ্যালয় পরিবহন বরাদ্দের দাবিও জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন প্রশাসন তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেবে। এতে শিক্ষা কার্যক্রমে গতি ফিরবে এবং দীর্ঘদিনের সেশনজট ও প্রশাসনিক জটিলতা কাটবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা