× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, কুকুরের টিকাদানসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় দিবসটি উপলক্ষে ওয়ান হেলথ ভিলেজের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অধ্যাপক ড. মো. সেলিম আহমেদের তত্ত্বাবধানে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়। এ সময় জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীর সময়মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্ব জলাতঙ্ক দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘Stronger Together’ (একত্রে শক্তিশালী)। ২০৩০ সালের মধ্যে কুকুরবাহিত জলাতঙ্কে মানুষের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যের অংশ হিসেবে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার, ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট সুপারভাইজার অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি, অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. মো. আলী আজগর, অধ্যাপক ড. মো. সেলিম আহমেদ ও অধ্যাপক ড. মো. এনামুল হক কায়েসসহ অনুষদের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি পরিচালনা করেন ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট লিডার মো. সাইমুন হাসান।

মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার বলেন, ‘জলাতঙ্ক একটি মারাত্মক জুনোটিক রোগ, যা প্রাণী ও মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এবারের প্রতিপাদ্য ‘Stronger Together’-এর মূল বার্তা হলো সম্মিলিতভাবে জলাতঙ্ক প্রতিরোধ করা। এ জন্য ভেটেরিনারিয়ান, চিকিৎসক, শিক্ষার্থী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের একসঙ্গে কাজ করা জরুরি।’

ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট সুপারভাইজার অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি বলেন, ‘জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীর নিয়মিত টিকাদান ও আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং নিরাপদ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’

প্রজেক্ট লিডার মো. সাইমুন হাসান বলেন, ‘জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য। র‍্যালি, বিনামূল্যে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এ রোগ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়াই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা