× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবির নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউজিসি সদস্য

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯ পিএম

পবিপ্রবির নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউজিসি সদস্য

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন হল, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে পৌঁছালে ইউজিসি সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. আব্দুর রহিম।

পরে অধ্যাপক ড. মো. আসলাম হোসেন বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা এবং জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি পবিপ্রবি পরিচালিত সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ। মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা