প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭ পিএম
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নবগঠিত ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। ছবি: বিইউএফটির সৌজন্যে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নবগঠিত ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী।
সোমবার নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাকে এ পদে মনোনীত করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, প্রশাসন ও ভবিষ্যৎ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিইউএফটির একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রযাত্রা ও বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া দেশের টেক্সটাইল, তৈরি পোশাক ও ফ্যাশন খাতে শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে বিইউএফটির ভূমিকা আরও শক্তিশালী করার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে শিল্প খাতের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় কৌশলগত উদ্যোগ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।