× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বরে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৪ পিএম

ঢাবি শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদ।

ঢাবি শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদ।

জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ১৫ মিনিটের দিকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

হল সূত্র ও সহপাঠীরা জানান, গত দুই দিন ধরে জ্বরে ভুগছিলেন মুরাদ। পরীক্ষা চলমান থাকায় তিনি চিকিৎসকের কাছে যাননি। জ্বরের জন্য প্যারাসিটামলজাতীয় ওষুধ খাচ্ছিলেন। রবিবারের পরীক্ষা শেষে চিকিৎসকের কাছে যাওয়ার পরিকল্পনা ছিল তার। শনিবার রাতে জ্বর বেড়ে গেলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন মুরাদ। রাত দেড়টা থেকে ২টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কক্ষে থাকা সহপাঠীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কক্ষ থেকে বের করার পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শহীদুল্লাহ হল সংসদের বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক তুষার ইমরান বলেন, গত পরশু মুরাদের সামান্য জ্বর আসে। পরীক্ষার কারণে সে চিকিৎসা নিতে যায়নি। শনিবার দুপুরের পর জ্বর বাড়লে নাপা এক্সট্রা খেয়েছিল। রাতে বন্ধুদের জানিয়েছিল, রবিবার পরীক্ষা দিয়ে হাসপাতালে যাবে।

শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া মুরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছেন। রবিবার সকাল ৯টায় শহীদুল্লাহ হল মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে হল ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা