× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন কাজী জাবের আহমেদ

বিএম কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৯ পিএম

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন কাজী জাবের আহমেদ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। 

প্রজ্ঞাপন জারির পর তিনি এদিন আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক পরিচালক জাকির হোসেন, উপপরিচালক মো. নাজমুলসহ অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিএম কলেজসহ বরিশালের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অধ্যাপক কাজী জাবের আহমেদ ১৮তম বিসিএসের মাধ্যমে প্রভাষক (পদার্থবিজ্ঞান) হিসেবে সরকারি ফজলুল হক কলেজ, চাখারে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ক্রমান্বয়ে আটটি কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি অধ্যাপক (পদার্থবিজ্ঞান) হিসেবে সরকারি ব্রজমোহন কলেজে ইনসিটু পদে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে কলেজটির উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, সরকারের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বদা সচেতন থাকব।

উল্লেখ্য, অধ্যাপক কাজী জাবের আহমেদ বর্তমানে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অষ্টাদশ বিসিএস (অল-ক্যাডার) ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা