× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভাগীয় সমস্যায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় : ইবি উপ-উপাচার্য

ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০১ পিএম

বিভাগীয় সমস্যায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় : ইবি উপ-উপাচার্য

বিভাগের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। তিনি বলেছেন, কোনো বিভাগের জটিলতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবন ক্ষতিগ্রস্ত হোক, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন কোনো ঘটনা বিভাগের কার্যক্রমে জটিলতা তৈরি না করে। এমন হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক। আমাদের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে ভালো করবে, সেটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, আইন অনুষদসহ বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীরা সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করছেন, যা পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইবির শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াচ্ছে। শিক্ষার্থীদের এ অর্জনের ধারা অব্যাহত রাখতে তাদের স্বার্থ রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব শাহীন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. মুন্সি মুর্তজা আলী, আল ফিকহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন, জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা