× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আইইউবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগ আইইউবি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। এতে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) ভাইস চেয়ারম্যান ড. হুসনে আরা আলী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের (পিসিবি) অ্যাক্রেডিটেশন কমিটির সভাপতি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য অধ্যাপক মো. শাহ এমরান।

সেমিনারে ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির নির্বাহী পরিচালক (অপারেশনস) মো. মিজানুর রহমান, ডিবিএল ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর সজীব, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সার্বিয়ার বাংলাদেশ অপারেশন্সের মার্কেটিং ডিরেক্টর মহিউদ্দিন আন্দালিব। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন আইইউবির ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. আকিব বিন রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইইউবির ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নাসরীন আক্তার। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ড. কামরান উল বাছেত। এ ছাড়া বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশ নেন।

দিনব্যাপী আয়োজনের অন্যান্য অংশের মধ্যে ছিল একটি বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শনী এবং এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবি ফার্মেসি বিভাগের প্রভাষক নাঈমা নুসরাত জাহান ও রাফিয়া রোকাইয়া হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা