× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরিতে ভেরিফিকেশনের নামে দলীয়করণের অভিযোগ, রাকসুর মানববন্ধন

রাবি প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪২ পিএম

চাকরিতে ভেরিফিকেশনের নামে দলীয়করণের অভিযোগ, রাকসুর মানববন্ধন

সরকারি চাকরিকে দলীয়করণের উদ্দেশ্যে ভেরিফিকেশনের নামে প্রার্থীদের অবৈধভাবে বাতিলের অভিযোগ তুলে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশনের নামে কোনো প্রার্থীকে রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে বঞ্চিত করা উচিত নয়। যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা আমেরিকার মানের পড়াশোনা করার পরও অষ্টম শ্রেণি পাস একজন মন্ত্রী অধ্যাপক নিয়োগ দেন। সরকার প্রতিটি জায়গায় দলীয়করণের মাধ্যমে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি করেছে। গত সাত মাসে সরকারের এমন কোনো কাজ নেই, যার বিরুদ্ধে ছাত্রসমাজ কথা বলেনি।’

ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের ছাত্রসংগঠনের একমাত্র কাজ হলো শিক্ষার্থীরা কোনো পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা।’

সরকারি চাকরির নিয়োগে ভেরিফিকেশনের নামে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘চাকরি পরীক্ষায় ভেরিফিকেশন যদি এতই জরুরি হয়, তাহলে শিক্ষার্থীরা যখন চাকরির পরীক্ষা দেবে, তখনই দেখে নিন সে আপনার ‘জিয়ার সৈনিক’ কি না। ‘জিয়ার সৈনিক’ না হলে তাকে চাকরির পরীক্ষায় বসতে দেওয়ার দরকার নেই।’

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আগে ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের ওপর যে ধরনের জুলুম করা হয়েছে, আমরা তখন তাদের বোবা কান্না দেখেছি। সেই একই কান্না যদি তারেক রহমানের মসনদ কাঁপিয়ে দেয়, তাহলে সেই মসনদ কাঁপার আগেই তাকে সতর্ক করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে ভাইভায় নম্বর বাড়িয়ে দলীয়করণের যে প্রচেষ্টা তারা চালিয়েছে, সেটি করতে না পেরে এখন ভেরিফিকেশনের মাধ্যমে দলীয়করণের চেষ্টা করছে।’

মানববন্ধনে রাকসুর এজিএস সালমান সাব্বির, নারী বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসাসহ রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা