× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবি সিন্ডিকেটে নতুন তিন অধ্যাপক

কুবি প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৫ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭ পিএম

কুবি সিন্ডিকেটে নতুন তিন অধ্যাপক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত করা হয়েছে। তারা হলেন- অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. রেজাউল করিম ও অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

জানা যায়, দুটি ক্যাটাগরিতে নতুন তিনজনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে। এর মধ্যে ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে মনোনীত করা হয়েছে। 

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, পূর্বে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সরকার। বর্তমানে তিনি উপ-উপাচার্যের দায়িত্ব পাওয়ায় তার পরিবর্তে অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকের সিন্ডিকেট সভায় ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা