× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় দশক পর রাবির গ্রন্থাগারে লিফট, ‘ডিজেবল কর্নার’

রাবি প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৫ পিএম

ছয় দশক পর রাবির গ্রন্থাগারে লিফট, ‘ডিজেবল কর্নার’

প্রতিষ্ঠার ছয় দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধার্থে লিফট, ‘ডিজেবল কর্নার’ ও পৃথক শৌচাগারসহ বিভিন্ন আধুনিক সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় গ্রন্থাগারের চলমান সংস্কারকাজ পরিদর্শনকালে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৬২ বছর পার হলেও কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রবেশ ও চলাচলে নানা প্রতিবন্ধকতা ছিল। তাদের পড়াশোনার জন্যও গ্রন্থাগারে আলাদা টেবিল-চেয়ারের ব্যবস্থা ছিল না। এছাড়া গ্রন্থাগারে আসা শিক্ষার্থীদের বাইসাইকেল ও মোটরসাইকেল রাখার জন্যও নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা ছিল না। চলতি বছর গ্রন্থাগারের সামগ্রিক সংস্কারকাজ শুরু হলে এসব সমস্যা সমাধানে লিফট, বিশেষ শৌচাগার ও নির্দিষ্ট পার্কিং গ্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, লিফট না থাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা দীর্ঘদিন গ্রন্থাগারের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আর্থিক সহযোগিতায় দ্রুতই একটি লিফট স্থাপন করা হবে। এর মাধ্যমে তাদের গ্রন্থাগারে যাতায়াত আরও সহজ হবে।

তিনি আরও বলেন, গ্রন্থাগারের একটি কক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ‘ডিজেবল কর্নার’ করা হবে। পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি বিশেষ শৌচাগার নির্মাণ করা হবে। এছাড়া গ্রন্থাগারের বহিরাঙ্গনে শিক্ষার্থীদের যানবাহন সুশৃঙ্খলভাবে রাখার জন্য একটি নির্দিষ্ট গ্যারেজ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পিতা দত্ত বলেন, আগে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে আমাদের অনেক কষ্ট হতো। লিফট স্থাপন হলে যাতায়াত অনেক সহজ হবে। একই সঙ্গে ‘ডিজেবল কর্নার’ চালু হলে আমরা আরও স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারব। প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা