× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ খাদ্য উৎপাদন ও গুণগত মান নিশ্চিতে পবিপ্রবিতে কর্মশালা

পবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৭ পিএম

বরিশাল বিভাগীয় শহরে নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারিদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ এবং খাদ্যের গুণগত নিশ্চিতে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল বিভাগীয় শহরে নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারিদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ এবং খাদ্যের গুণগত নিশ্চিতে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল বিভাগীয় শহরে নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারিদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ এবং খাদ্যের গুণগত নিশ্চিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।

অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিতে পোল্ট্রি খামারিদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান। 

কর্মশালায় পবিপ্রবির শিক্ষক, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক পোল্ট্রি খামারি, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং খামার ব্যবস্থাপনায় খাদ্যের গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা