× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

তেজগাঁও কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৫ পিএম

তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিভাগের অনার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘টুগেদার উই লার্ন, টুগেদার উই গ্রো’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করে। দীর্ঘ সময় পর মার্কেটিং বিভাগে বড় পরিসরে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও দেখা যায় বিশেষ উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নূর নবী আল মাহমুদ ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নাজিমুদ্দিন খান।

অধ্যাপক শামীমা ইয়াসমিন সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি ও শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় নবীন শিক্ষার্থীদের বিভাগীয় পরিবারে স্বাগত জানানো হয়। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের স্মৃতি ও অবদানের কথা তুলে ধরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে বিভাগের শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর।

অনুষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি মার্কেটিং বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এ মিলনমেলা অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা