× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌবাহিনী কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ

নৌবাহিনী কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১ পিএম

নৌবাহিনী কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ

ঢাকা সেনানিবাসের নৌবাহিনী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ ২০২৬’। ‘জ্ঞান হোক নোঙর, শৃঙ্খলা হোক কম্পাস, আর স্বপ্ন হোক দিগন্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ ইসমাইল মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ডা. সারাবন তাহুরা। এ ছাড়া কলেজের ভাইস প্রিন্সিপাল (শিক্ষা), ভাইস প্রিন্সিপাল (প্রশাসন)সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি ক্যাডেট সদস্যরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে নবীনদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা সম্মিলিতভাবে নৃত্য, গান ও গ্রামীণ সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।

অনুষ্ঠানে কলেজের জ্যেষ্ঠ শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অধ্যক্ষ শিক্ষার্থীদের পড়াশোনার কৌশল, শৃঙ্খলা ও কলেজজীবনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা