খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৬ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক সুবর্ণা সরকারের মাতা বীর মুক্তিযোদ্ধা শান্তি লতা মল্লিক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় খুলনার হাজী মহসীন রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৭টায় খুলনার রূপসা মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক সুবর্ণা সরকারের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, শিক্ষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল জব্বারসহ ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।