পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪২ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিচালিত সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান। প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার ও গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস।
এবার কলেজ শাখায় বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে দ্বাদশ, নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী ছাড়াও সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষক, অভিভাবক এবং দুমকির বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।