× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় কুবিতে দোয়া

কুবি প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮ পিএম

কুবিতে অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবির বাংলা বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুবিতে অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবির বাংলা বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবির বাংলা বিভাগ।

বৃহস্পতিবার জোহর নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থেকে মরহুমের জন্য দোয়া করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, কলা অনুষদের ডিন ড. শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ গোলাম মাওলা প্রমুখ।

এ সময় বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, অপ্রতিম শুধু নাহিদা বেগমের একার সন্তান নয়। অপ্রতিম আমাদের বাংলা বিভাগের সন্তান, এই বিশ্ববিদ্যালয় পরিবারের সন্তান। তার মৃত্যুতে আমরা সবাই ব্যথিত। উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ হোসেন সরকার বলেন, অপ্রতিমের জন্য এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে এ পর্যন্ত সরাসরি জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন, মো. সিয়ামসহ দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিয়াম বাদে বাকি তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা