× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮তম বিজেএসে জজ পদে গোবিপ্রবির ৫ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৫ পিএম

১৮তম বিজেএসে জজ পদে গোবিপ্রবির ৫ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ ও এমদাদুল ইসলাম, ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের দেবব্রত ভট্টাচার্য্য।

সাফল্যের অনুভূতি জানিয়ে দেবব্রত ভট্টাচার্য্য বলেন, আমি ৫ম ব্যাচের শিক্ষার্থী এবং মাত্রই একাডেমিক পড়াশোনা শেষ করেছি। আগে থেকেই বিজেএসের জন্য পড়াশোনা করছিলাম। তবে এমন ফলাফল আমার জন্য আনন্দের এবং কিছুটা আশ্চর্যেরও। পরিশ্রমের ফল আজ হোক বা কাল, সবাই পাবে। আমি আমার ব্যাচ, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষকমণ্ডলী ও সিনিয়রদের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মানসুরা খানম বলেন, প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত মোট পাঁচটি ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এর আগে আমাদের তিনজন শিক্ষার্থী বিচারক হতে পেরেছেন। তবে এবারই প্রথম একসঙ্গে পাঁচজন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর চেয়েও আনন্দের বিষয়, এবারই প্রথম আমাদের কোনো নারী শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করছি সঠিক সময়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া এবং সেশনজটমুক্তভাবে সময়মতো স্নাতক সম্পন্ন করানোর। ফলে তারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় সময়মতো অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা তাদের পরিশ্রম ও প্রচেষ্টার ফল। তাদের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত।’ আশা করি, সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা জুডিশিয়াল সার্ভিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে পড়বে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা