× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে এখনই বন্ধ হচ্ছে না মঙ্গলবারের অনলাইন ক্লাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:৫৩ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৪:২৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলমান মঙ্গলবারের সাপ্তাহিক অনলাইন ক্লাস এখনই বন্ধ হচ্ছে না। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া এ সিদ্ধান্ত চলমান সেমিস্টার পর্যন্ত বহাল থাকার কথা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক রবিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন বিদ্যুতের দাম যেমন বেড়েছে, বিশ্ববিদ্যালয়ের বাজেটের টাকাও কমিয়ে দেওয়া হয়েছে। তাই চলমান সেমিস্টারে এই সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হবে না। এ সেমিস্টারের পর নতুন সেমিস্টারে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের বাজেটের ঘাটতি আছে। চাইলেই তো সবকিছু পরিবর্তন করা সম্ভব না। টাকা না থাকলে বিদ্যুতের খরচ জোগাবে কীভাবে? সবকিছুই বাজেটের ওপর নির্ভর করে চলে। এজন্যই আমাদের সাশ্রয়ের পথে হাঁটতে হচ্ছে।’

এদিকে সপ্তাহে একদিন সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস চলায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হয় বলে জানানো হয়। এতে প্রতি মাসে বিদ্যুৎ খরচ প্রায় ১ থেকে দেড় লাখ টাকা কমে গেছে বলে জানান উপাচার্য।

শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবহন সেবা বন্ধ থাকায় আগের থেকে ২০ থেকে ২৫ শতাংশ জ্বালানি খরচও কমে এসেছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে গত বছরের ৯ আগস্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার এক দিন অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এদিন শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবহন সুবিধা বন্ধ রাখারও ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের নবীনবরণ ও অন্যান্য অনুষ্ঠান কেন্দ্ৰীয় অডিটোরিয়ামে না করে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে করতে বলা হয়। তবে শুধু অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় সীমিত এসি চালিয়ে (২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নয়) অডিটোরিয়াম ব্যবহার করা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা