× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবিতে প্রথমবার সহকারী জজ হচ্ছেন ৬ শিক্ষার্থী

খুবি প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৪ পিএম

খুবিতে প্রথমবার সহকারী জজ হচ্ছেন ৬ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ছয় শিক্ষার্থী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে খুবির আইন ডিসিপ্লিনের ছয় শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হন।

সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহবুবা সলতানা, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হাফসা বিনতে আইয়ুব, নাসিম বিল্লাহ, সজল আহমেদ বাপ্পী ও কামরুজ্জামান বাদশা এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাজমুল ইসলাম সিয়াম।

আইন ডিসিপ্লিনের অধ্যাপক পুনম চক্রবর্তী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের যাত্রা শুরুর পর এবারই প্রথম শিক্ষার্থীরা বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে এমন সাফল্য অর্জন করেছেন। তাদের এ অর্জনে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

সাফল্যের অনুভূতি জানিয়ে হাফসা বিনতে আইয়ুব বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন আইন অঙ্গনে একদম নতুন। ভাইভা বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটি প্রশ্নের মুখোমুখি হয়েছি—“খুবিতে ল (আইন) আছে? কতজন জজ আছে?” এই উত্তরের অপেক্ষার অবসান হলো অবশেষে। ডিসিপ্লিনের এই নতুন পরিচয়ে নিজের সামান্য হলেও অবদান রাখার আনন্দ প্রকাশ করার মতো নয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমি বরাবরই একাডেমিক বিষয়ে খুবই মনোযোগী ছিলাম। একাডেমিক ফলাফল আমার প্রথম অগ্রাধিকার ছিল। একাডেমিক পড়াশোনা আর জুডিশিয়ারির প্রস্তুতি কিছুটা আলাদা হলেও ভিত্তিটা মূলত শিক্ষকদের হাতেই তৈরি। পরিশ্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য চেষ্টা করা আমাকে খুবি ও সম্মানিত শিক্ষকরা শিখিয়েছেন।

সজল আহমেদ বাপ্পী বলেন, আল্লাহর অশেষ রহমতে আজকের এই সাফল্য। আইন ডিসিপ্লিন তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের এই অনন্য ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমার সব শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চাই, যাতে সারাজীবন ন্যায়ের পথে থাকতে পারি এবং মানুষের জন্য সবসময় ন্যায়বিচার নিশ্চিত করতে পারি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা