× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী বছর চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে মেরিটাইম ইউনিভার্সিটির কার্যক্রম

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০২ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৪ পিএম

আগামী বছর চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে মেরিটাইম ইউনিভার্সিটির কার্যক্রম

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আগামী বছর থেকে ঢাকার অস্থায়ী ক্যাম্পাসের পরিবর্তে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে শুরু হতে যাচ্ছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ সালের মে মাসের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে এপ্রিল-২০২৭ সেমিস্টারের নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’র পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও কর্মপরিকল্পনা জানিয়ে চিঠি জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে স্থানান্তরের জন্য দুই ধাপে মালামাল ও জনবল স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। সময়সাপেক্ষ ল্যাবরেটরিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর স্থায়ী সম্পদ আগামী বছরের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল মধ্যে স্থানান্তর করা হবে। এছাড়া অন্যান্য সকল অনুষদ ও দপ্তরের শ্রেণিকক্ষ, অফিসের ব্যবহার্য সামগ্রী এবং স্থায়ী সম্পদ স্থানান্তরের কার্যক্রম ১৫ থেকে ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে সম্পন্ন করা হবে।

স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস এবং এপ্রিল-২০২৭ সেমিস্টারে নতুন ভর্তি হওয়া মাস্টার্স প্রথম সেমিস্টারের ক্লাস চট্টগ্রামেই পরিচালিত হবে। তবে এর আগে থেকে অধ্যয়নরত মাস্টার্স শিক্ষার্থীদের পাঠদান ঢাকার মিরপুর-১২ এর অস্থায়ী ক্যাম্পাসে অব্যাহত থাকবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরের ‘প্রি-ট্রানজিশন ফেজ’-এর কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট অনুষদগুলোকে আগামী ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে নিজ নিজ প্রস্তুতি ও প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা